ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ বলেন, বনানী এলাকায় ঢাকা-জয়দেবপুর পথের লোকাল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁর পরনে খয়েরি রঙের ফুলপ্যান্ট ও চেক শার্ট ছিল। তাঁর গায়ের রং ফরসা। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নিহত ব্যক্তির পেছন দিক থেকে ট্রেনটি আসছিল। বারবার হুইসেল দিচ্ছিল। সবাই রেললাইন থেকে সরে গেলেও তিনি সরেননি।