ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আজ রোববার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

পেশায় কৃষক ওই যুবকের নাম আবদুল করিম মোল্লা (২৭)। তিনি কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মনছেদ আলী মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, কালুখালীর রতনদিয়া ইউনিয়নের চাঁদাখালী এলাকায় রেললাইন পার হচ্ছিলেন আবদুল করিম। এ সময় গোয়ালন্দ ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদাহগামী শাটল ট্রেনের ইঞ্জিনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।