ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাশে বধ্যভূমি এলাকায় গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তাঁর নাম শামসাদ পারভীন ওরফে অনু (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার কাদিরপাড়ায়। তাঁর বাবার নাম আব্দুল জলিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বধ্যভূমি এলাকায় গতকাল দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর আগে অনু মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের মাঝ দিয়ে পশ্চিম দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাঁর পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেনে তিনি কাটা পড়েন। খবর পেয়ে বোয়ালিয়া থানার রেলওয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ নিজ বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখবে বলেও তিনি উল্লেখ করেন।