ট্রেনে কাটা পড়ে রিকশাভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঈশ্বরদী-ঢাকা রেলপথে ট্রেনে কাটা পড়ে জিন্নাহ মিয়া (৬০) নামের একজন রিকশাভ্যানচালক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জামতৈল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিন্নাহ সিরাজগঞ্জ সদর উপজেলার জারিলা পোড়াবাড়ী গ্রামের বাসিন্দা।

সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় জিন্নাহ রিকশাভ্যান চালিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে জিন্নাহ ছিটকে ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। লাশ স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় জিআরপি থানায় একটি মামলা হয়েছে।