প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেন্ডারিয়া স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ছিন্নমূল শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। শ্যামপুর থানা-পুলিশ জানিয়েছে, আহত শিশুর নাম রাকিব (১২)। ট্রেনে কাটা পড়ে তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক