ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টায় বিমানবন্দর রেলস্টেশনের পাশে ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি ট্রেনের নিচে ওই শিশু কাটা পড়ে। ঘটনাস্থলেই সে মারা যায়। পরে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। তার পরনে প্যান্ট ও নীল চেক গেঞ্জি ছিল। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক-বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।