ট্রেনে কাটা পড়ে শেয়ার ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে গতকাল বুধবার নবীউল্লাহ (৩৫) নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তিনি শেয়ার ব্যবসায়ী ছিলেন। কমলাপুর রেলওয়ে থানা (জিআরপি) সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মালিবাগ রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়েন নবীউল্লাহ। তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। ব্যবসায়ীর ঘনিষ্ঠ ব্যক্তিরা জানান, নবীউল্লাহ শেয়ারবাজারে বিনিয়োগ করে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তিনি বিষণ্নতায় ভুগতেন। জিআরপি থানার ওসি আবদুল মজিদ বলেন, ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা, তা তদন্ত করে এবং পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে। নবীউল্লাহ সপরিবারে বনশ্রী এফ ব্লকে ভাড়া থাকতেন।