ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ট্রেনে কাটা পড়ে আরিফুল ইসলাম (২৪) ও তাঁর স্ত্রী হাসিনা বেগম (২০) নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে তালোড়া রেলস্টেশনের পশ্চিমে গুড়া থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের নিচে তাঁরা কাটা পড়েন। এ দম্পতির বাড়ি তালোড়ার দেবখণ্ড মধ্যপাড়া গ্রামে। বগুড়া রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মুঠোফোনে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে তালোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে লাশ স্বজনদের হাতে তুলে দিয়েছে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি