প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরা উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পিরিজকান্দি মাইলবাসা কড়ইতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন রাজপ্রাসাদ গ্রামের সামাদ মিয়া (৪৫) ও রোজিনা বেগম (৩৫)। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, রোজিনা ও সামাদ পার্শ্ববর্তী মেড়াতলী গ্রামে একটি মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যাচ্ছিলেন। কড়ইতলা রেলক্রসিং পার হওয়ার সময় তাঁরা ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু ঘটে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়। ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নরসিংদী প্রতিনিধি