ট্রেনে কাটা পড়ে হকি সংগঠকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হকি সংগঠক নুরুল আমিন (৬৭) ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী রেলগেটে এ ঘটনা ঘটে। নুরুল আমিন হকি ফেডারেশনের সাবেক কর্মকর্তা ও লিগ কমিটির সম্পাদক।জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন জানান, সোমবার রাত আটটার দিকে নুরুল আমিন মহাখালী রেলগেট পার হচ্ছিলেন। এ সময় চলন্ত ট্রেন বলাকার চাকায় তিনি কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। জিআরপি পুলিশ অজ্ঞাতনামা হিসেবে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। গতকাল সকালে স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। নুরুল আমিন সপরিবারে ১৬৭/১, মধ্য পাইকপাড়ায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলায়।মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাজেদ এ আদেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নুরুল আমিনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।