ট্রেনে কাটা পড়ে ৩৫টি ছাগলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গোরস্থানের পাশে ট্রেনে কাটা পড়ে ৩৫টি ছাগল মারা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল খালেক (২৭) বলেন, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তিনিসহ কয়েকজন মিলে মোমিনপুর গোরস্থানসংলগ্ন রেললাইনের ধারে ছাগল চরাচ্ছিলেন। একপর্যায়ে একটি ভটভটি রাস্তা দিয়ে গেলে তার বিকট শব্দে ছাগলগুলো আতঙ্কে রেললাইনের ওপর ছোটাছুটি করতে থাকে। এ সময় দ্রুতগামী একটি ট্রেনে কাটা পড়ে ৩৫টি ছোট-বড় ছাগল মারা যায়।