ট্রেনে কাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের দক্ষিণ সুরমা থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ সুরমার নৈখাই এলাকায় ঢাকা-সিলেট রেললাইন থেকে লাশ উদ্ধার করা হয়। সিলেট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকাল আটটা ২০ মিনিটে সিলেট স্টেশন থেকে জয়ন্তিকা ছেড়ে যায়। এ ট্রেন নৈখাই অতিক্রম করার সময় ভেঁপু বাজানোর পরও রেললাইনে ওই ব্যক্তি দাঁড়ানো ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করতেই এভাবেই দাঁড়িয়ে ছিলেন। পরিচয় না পাওয়ায় লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।