ট্রেনে কেটে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে রকিবুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় রেলওয়ে পুলিশ চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে এক কিলোমিটার উত্তরে পাঁচ পকেট নামক স্থানে রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে। নিহত রকিবুল ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে। সে ডাকবাংলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) খোরশেদ আলম বলেন, মুঠোফোনের কললিস্ট ধরে ফোন করে নিহত ছাত্রের পরিচয় পাওয়া যায়। নিহত ছাত্রের মামা আসমত আলী বলেন, শুক্রবার রকিবুল প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি। পরে রেলওয়ে পুলিশের ফোন পেয়ে লাশের সন্ধান মেলে।