ট্রেনে কেটে নদীতে পড়া স্কুলছাত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী-ঢাকা রেলসড়কের উল্লাপাড়ায় করতোয়া নদীর ওপর ঘাটিনা রেলসেতুতে ট্রেনে কাটা পড়ে গত শনিবার নিখোঁজ হওয়া তরুণীর লাশ গতকাল রোববার সকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় উল্লাপাড়া থানার পুলিশ উদ্ধার করেছে। সে উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের সাগর আলীর মেয়ে সীমা খাতুন (১৩) এবং পঞ্চক্রোশী আলী আহম্মেদ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
সীমার বাবা সাগর আলী বলেন, ঘটনার সময় সীমা একা ওই রেলসেতুর ওপর দিয়ে তার নানাবাড়ি হেমন্তবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে নদীতে পড়ে যায় সে।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত শনিবার দুপুরে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই মেয়েটি সেতুর ওপর থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।