ট্রেনে কেটে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট রেললাইনের কুলাউড়া উপজেলার ছকাপন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন কুলাউড়া রেলওয়ে থানা-পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।