প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ-সংলগ্ন রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, গতকাল সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান। গতকাল বিকেল পৌনে চারটা পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।