ট্রেনে কেটে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পূর্ব পাশের রেললাইন পারাপারের সময় জামাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি গতকাল মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাঁকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামে। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।