ট্রেনে চাপাচাপি হলেও কিছুটা স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে ফেরার আনন্দ। ছবিটি আজ শুক্রবার সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
ঘরে ফেরার আনন্দ। ছবিটি আজ শুক্রবার সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে আজ শুক্রবার সকাল থেকেই যাত্রীদের প্রচণ্ড ভিড়। সকাল থেকেই প্রতিবারের চেনা দৃশ্য চোখে পড়েছে। ট্রেনের দরজা–জানালা দিয়ে যে যেভাবে পারেন, উঠছেন যাত্রীরা। অনেকে যাচ্ছেন ছাদে। স্বস্তির কথা, বেশির ভাগ ট্রেন সময়মতো ছেড়েছে।

ট্রেনে ওঠার যুদ্ধ। ছবিটি রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে আজ শুক্রবার সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন
ট্রেনে ওঠার যুদ্ধ। ছবিটি রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে আজ শুক্রবার সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন

ভোর হওয়ার আগেই ঘরমুখী যাত্রীরা স্টেশনে চলে আসেন। বেশির ভাগ ট্রেনই সময়মতো গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আধঘণ্টা দেরিতে ছেড়েছে। সকাল ছয়টা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী বলেন, রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি দেরিতে আসায় ছেড়েছেও দেরিতে। বেশির ভাগ ট্রেন গন্তব্যের উদ্দেশে সময়মতো ছেড়েছে।

ঘরে ফেরা। ছবিটি রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে আজ শুক্রবার সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন
ঘরে ফেরা। ছবিটি রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে আজ শুক্রবার সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন

খুলনাগামী যাত্রী পারভীন সুলতানা জানান, তিনি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাচ্ছেন। ফেরিঘাটে ঝামেলার কারণে ট্রেনে যাচ্ছেন। একটু বেশি সময় লাগলেও আশা করছেন দুর্ভোগ কম হবে। সময়মতোই ট্রেন ছেড়েছে বলে জানান তিনি।