ট্রেনে ঢিল ছুড়বেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ট্রেনে ঢিল ছুড়ে মারবেন না, আমরা আর কোনো প্রীতিকে হারাতে চাই না’ শীর্ষক স্লোগানের ভিত্তিতে গতকাল শনিবার সকালে চট্টগ্রামের মিরসরাই বন্ধুসভার উদ্যোগে গণসচেতনামূলক প্রচারণা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের পাশে বারইয়ারহাট পৌর এলাকা ও চিনকি আস্তানা রেল স্টেশনে প্রচারণা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বারইয়ারহাট পৌর এলাকায় প্রচারণা ও শোভাযাত্রায় সংহতি প্রকাশ করে এতে অংশ নেন বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. আবু তাহের, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, কাউন্সিলর সাইদুল ইসলাম, রাজনৈতিক কর্মী ও সাবেক কাউন্সিলর মো. নিজাম উদ্দীন, পৌর এলাকার ব্যবসায়ী ফারুক হোসেন, ব্যবসায়ী নয়ন রায়, করেরহাটের ব্যবসায়ী বাহাউদ্দীনসহ গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর, কবি মাহমুদ নজরুল, বন্ধুসভার সভাপতি বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক মহিবুল আরিফ ও প্রথম আলো মিরসরাই বন্ধুসভার সদস্যরা।প্রচারণা চালানোর সময় মেয়র আবু তাহের বলেন, প্রথম আলোর এই উদ্যোগের ফলে রেল সড়কের পাশের ব্যবসায়ীকভাবে গুরুত্বপূর্ণ এই পৌর জনপদকে সচেতন করবে। তিনি বলেন, ‘এই উদ্যোগের পাশে আমরা সব সময় থাকব।’পরে বন্ধুসভার সদস্যরা এক কিলোমিটার শোভাযাত্রা করে চিনকি আস্তানা রেল স্টেশনে যান। সেখানে গেলে স্টেশন মাস্টার মইনুল হুদা মজুমদার প্রথম আলোর এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, রেল সড়কের পাশে যেসব এলাকায় বস্তি আছে সেখানে প্রচারণা বেশি চালানো দরকার।