ট্রেনে ঢিল না ছোড়ার আহ্বান জানিয়ে বন্ধুসভার শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে ঢিল না ছুড়তে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বন্ধুসভার সদস্যরা। এমন দাবি জানিয়ে গতকাল বুধবার তাঁরা দুই কিলোমিটার পথ প্রদক্ষিণ করেন।সকাল ১০টায় কসবা উপজেলা পরিষদ চত্বরে বন্ধুসভার সদস্যরা একত্র হন। পরে একটি শোভাযাত্রা নিয়ে কসবা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কসবা রেলস্টেশনে যান বন্ধুসভার সদস্যরা। এ সময় তাঁরা রেললাইনের পাশে অবস্থিত কিছু বাড়ির লোকজনকে সচেতন করেন। বন্ধুসভার শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। ‘ট্রেনে ঢিল ছুড়বেন না’ এমন স্লোগান নিয়ে কসবা রেলস্টেশনে পথসভাও করেন বন্ধুসভার সদস্যরা। এতে সভাপতিত্ব করেন কসবা বন্ধুসভার সভাপতি রকিবুল হক। বক্তব্য দেন বন্ধুসভার সদস্য ইশতিয়াক আলম, আলী হোসাইন, ইয়াকুব আলী, প্রথম আলোর কসবা প্রতিনিধি মো. সোহরাব হোসেন প্রমুখ।