প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর শাহাগোলা রেলস্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে রুবেল হোসেন (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। সান্তাহার রেলওয়ে পুলিশ গতকাল বুধবার তাঁর লাশ উদ্ধার করে। রুবেল হোসেন বগুড়া আদমদীঘি উপজেলার ছাতনী গ্রামের মজিবর রহমানের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার এএসআই মিজানুর রহমান জানান, গত মঙ্গলবার রাতে কোনো একটি ট্রেন থেকে পড়ে গিয়ে রুবেল ঘটনাস্থলেই মারা যান। পরে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।