ট্রেনে পাথর না ছুড়তে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত ট্রেনে পাথর ছোড়া বন্ধে প্রচারণা শুরু করেছে রেলওয়ের পূর্বাঞ্চল। গতকাল মঙ্গলবার রেলওয়ের ১৬ সদস্যের একটি দল রেললাইন ধরে প্রচারপত্র বিতরণ ছাড়াও মাইকিং করেছে। চট্টগ্রামের পাহাড়তলী থেকে ফেনী পর্যন্ত ট্রলিতে করে এই প্রচারণা চালানো হয়।
জানা গেছে, গতকাল সকালে পাহাড়তলী এলাকা থেকে ট্রলিতে মাইক লাগিয়ে প্রচারণা শুরু করা হয়। সীতাকুণ্ড, ভাটিয়ারি, মিরসরাইসহ বিভিন্ন এলাকায় ট্রলি থামিয়ে মাইকিং করার পাশাপাশি প্রচারপত্র বিতরণ করা হয়।