ট্রেনে পাথর নিক্ষেপ চালক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে ট্রেনটির চালক আবদুল্লাহ আল বাকি (৫৫) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের অদূরে শহরের কলেজপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার অমৃত লাল সরকার বলেন, কলেজপাড়া মোড় এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ট্রেন লক্ষ্য করে একাধিক পাথর ছুড়ে মারে। একটি পাথর লোকো মাস্টার আবদুল্লাহ আল বাকির মাথায় আঘাত করে। এতে তিনি আহত হন। পরে ট্রেনটি স্টেশনে থামার পর তাঁকে স্টেশনের কাছের একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রাত নয়টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।১০ আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনযাত্রী প্রকৌশলী প্রীতি দাশ নিহত হন। এরপর রেল কর্তৃপক্ষ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারাভিযানে নামে। ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া থেকে এই প্রচারাভিযান শুরু হয়।