ট্রেনের ইঞ্জিন উল্টে যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আজ শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর পরিচয় জানা যায়নি।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার যাত্রীবাহী ট্রেনটি রাত পৌনে নয়টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। কিছু সময় পর ট্রেনটি স্টেশন ছাড়লে হঠাৎ করেই ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে ইঞ্জিনের পাশে খালি জায়গায় বসে থাকা এক যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, লাইনের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।