ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর রেলজং-শনের প্রবেশমুখে গতকাল শুক্রবার দুপুরে লালমনিরহাট এলআর ৪৬১ আপ লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে। তবে কোনো যাত্রী হতাহত হয়নি। দুর্ঘটনার ফলে পার্বতীপুর থেকে দিনাজপুর, রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মিটারগেজ লাইনে আন্তনগরসহ সব ধরনের ট্রেনের চলাচল বন্ধ হয়ে গেছে। পার্বতীপুর স্টেশনমাস্টার আবদুল জব্বার জানান, দুর্ঘটনার পরেই যাত্রীবাহী বগিগুলো সরিয়ে নেওয়া হয়। তবে ইঞ্জিনটি উদ্ধারের জন্য লালমনিরহাট থেকে ক্রেন নিয়ে উদ্ধারকারী ট্রেন এলেই উদ্ধার তৎপরতা শুরু হবে এবং রাত নয়টার দিকে ট্রেন চলাচল শুরু হতে পারে।