ট্রেনের কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড এলাকায় আজ বুধবার ভোরে আলাদা দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছেন। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত অন্যজনের নাম মফিজউদ্দিন (৩৫)।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে খিলক্ষেত রেলগেটে এলাকায় ট্রেনের নিচে পড়ে মারা যান মফিজউদ্দিন। তিনি ধূমকেতু এক্সপ্রেস নামের একটি ট্রেনের নিচে পড়েন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর উত্তর মতলব এলাকায়। বাবার নাম ইসহাক প্রধান। তিনি কাঁচামালের ব্যবসা করতেন। খিলক্ষেতের কামারপাড়া এলাকায় মফিজউদ্দিনের বাসা।

একই সময় কুড়িল বিশ্বরোড জোয়ার সাহারায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের যুবক মারা যান।