ট্রেনের কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ট্রেনে কাটা পড়ে বিকাশ সাহা (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি শহরের টানবাজার এলাকায় সুতার ব্যবসা করতেন। ঁজানা গেছে, দুপুরে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় থানকাপড়ের মার্কেটের সামনে রেললাইনের পাশে বিকাশ দাঁড়িয়ে ছিলেন। ১২টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন যাওয়ার সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ২০১০ সালের ৪ মার্চ বিকাশ সাহার বড় ভাই সুভাষ সাহা প্রায় একই জায়গায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।