ট্রেনের কোচ দখল করলেন ছাত্রলীগের কর্মীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাগামী ট্রেন তূর্ণা নিশিতার একটি কোচ ছাত্রলীগের নেতাকর্মীরা দখল করে নেওয়ায় গতকাল বুধবার রাতে চট্টগ্রাম রেলস্টেশনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একারণে রাত ১১ টার ট্রেনটি নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে পারেনি। রেলওয়ে সূত্র জানায়, ঢাকায় প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চট্টগ্রামের নেতাকর্মীরা কিছু টিকিট কেটে নেয়। ট্রেন ছাড়ার আগে তাঁরা একটি কোচে ঢুকে ওই টিকিটের বাইরে সাধারণ যাত্রীদের আসন দখল করে নেয়। এক পর্যায়ে যাত্রীদের হুমকি দিয়ে কোচের ৬০ আসনই তারা দখল করে নেয়। এতে স্টেশনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে রাত পৌনে বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হতে পারেনি।রেলওয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্ধতন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।