প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরতলির ঘুনটি রেলক্রসিংয়ে গতকাল রোববার ‘পালকী’ পরিবহনের দুটি লেগুনা ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেন আসার সময় রেলক্রসিংয়ে যানজটে লেগুনা দুটি ও ইজিবাইকটি আটকা পড়েছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঘুনটি রেলক্রসিংয়ের সামনে বালুভর্তি একটি ট্রাক আটকা পড়ায় যানজট সৃষ্টি হয়। ওই সময় জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রেন আসতে থাকে। ট্রেনের হুইসেল শুনে লেগুনা ও ইজিবাইকে থাকা যাত্রী ও চালকেরা দ্রুত নেমে যান। ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় রেললাইনের ওপর থাকা দুটি লেগুনা ও ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে যান তিনটি দুমড়েমুচড়ে যায়।