ট্রেনের ছাদ থেকে পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের ছাদ থেকে দুই বগির মাঝখানে পড়ে গিয়ে গতকাল শুক্রবার লালমনিরহাটের বুড়িমারী উপজেলার রেলক্রসিংয়ের কাছে এক যুবকের মৃত্যু হয়েছে। পাটগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বুড়িমারীর কাছে ঘুণ্টি নামক স্থানে লালমনিরহাটগামী একটি ট্রেনের ছাদে থাকা এক যুবক লাইনের ওপরে থাকা বৈদ্যুত্যিক তারের সঙ্গে ধাক্কা লেগে দুই বগির মাঝখানে পড়ে যায়। রেললাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি