ট্রেনের ছাদ থেকে পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।
শমশেরনগর রেলস্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতের কোনো একটি ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি কাটা পড়েন। গতকাল সকালে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে সিলেটগামী জালালাবাদ ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হন আরেক ব্যক্তি (৩০)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।