ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি পড়ে গিয়ে একজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে কুর্মিটোলার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।


রেলওয়ের কনস্টেবল নুর মোহাম্মদ বলেন, সকাল সাড়ে ১০টিকে দুজন ট্রেনের ছাদ থেকে পড়ে যান। আহত অবস্থায় একজনকে কুর্মিটোলা হাসপাতালে এবং অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন লোকটির মৃত্যু হয়। তাঁর বয়স আনুমানিক ৩৮ বছর। তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।