ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের সদর উপজেলায় গতকাল বুধবার সকালে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছোট দেওড়া এলাকায় ঢাকাগামী বলাকা ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞাতপরিচয় ওই যুবক (২২) গুরুতর আহত হন। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তিনি মারা যান। যুবকের পরনে ছিল কালো প্যান্ট ও হাফ শার্ট।লাশ উদ্ধার: এদিকে, গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে সকালে এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গত মঙ্গলবার দিবাগত রাতে কোনো একসময় ট্রেনের ধাক্কায় মাথা থেঁতলে গিয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও গেঞ্জি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।