ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নেত্রকোনা স্টেশন থেকে রেলওয়ে পুলিশ এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করে নিয়ে এসেছে ময়মনসিংহ রেলস্টেশনে। তবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গতকাল রাতে তাঁরা খবর পান যে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী ২৬৪ ডাউন লোকাল ট্রেনের ছাদে একটি মরদেহ পড়ে আছে। তাঁরা রাত সাড়ে ১০টায় নেত্রকোনা স্টেশন থেকে লাশটি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসে।

পুলিশ ধারণা করছে, ট্রেনের ছাদে চলন্ত অবস্থায় গাছ বা ওভারব্রিজ কোনো কিছুর সঙ্গে আঘাত পেয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশটির পরিচয় শনাক্ত করার জন্য পুলিশের দুটি শাখা পিবিআই ও সিআইডি কাজ করছে।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পরীক্ষা শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ময়মনসিংহ রেলওয়ে থানায়।