ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে গত রোববার রাতে ট্রেনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন কর্মকর্তা জিয়াউদ্দিন সর্দার প্রথম আলোকে বলেন, রোববার রাত সাড়ে সাতটার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস স্টেশন ছেড়ে যাওয়ার আগে ছাদ থেকে যাত্রী নামাতে গিয়ে পুলিশ ওই লাশ দেখতে পায়। ট্রেনটি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাচ্ছিল।জিয়াউদ্দিন সর্দার আরও বলেন, গত ঈদের আগে বিভিন্ন স্থানে ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রী নিহত হওয়ার ঘটনায় কর্তৃপক্ষ যাত্রীদের ট্রেনের ছাদে ওঠা নিষিদ্ধ করে। এর পরও কিছু যাত্রী ট্রেনের ছাদে উঠে পড়ে।