ট্রেনের টিকিট কালোবাজারে আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‌্যা ব। তাঁদের কাছ থেকে ২৬টি টিকিট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রেলওয়ের একজন নিরাপত্তারক্ষী ও শ্রমিক লীগের নেতার ভাই রয়েছেন। আটককৃত রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, তাঁরা কাউন্টারের কর্মচারীদের ২০-৩০ টাকা বেশি দিয়ে আগেই টিকিট কিনে রাখেন। অথবা নিজেদের লোক লাইনে দাঁড় করিয়ে টিকিট কেনেন। পরে সেগুলো ১০ থেকে ১৫০ টাকা বেশি দামে যাত্রীদের কাছে বিক্রি করেন। এতে সাধারণ লোকজন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পায় না।র‌্যা ব রাজশাহীর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার কামরুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিদের ওই রাতেই জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।