ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। ঢাকা থেকে প্রতিদিন সাড়ে ১৭ হাজার এবং চট্টগ্রাম স্টেশন থেকে ছয় হাজার ৮০০ টিকিট বিক্রি করা হবে। আজ সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। আর যাত্রার দিন কাউন্টার থেকে ছাড়া হবে দাঁড়িয়ে যাওয়ার টিকিট। আজ বিক্রি হবে ২৪ জুলাই যাত্রার টিকিট। আগামীকাল বিক্রি হবে ২৫ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে ঈদের আগের দিনের পর্যন্ত টিকিট বিক্রি অব্যাহত থাকবে। পূর্বাঞ্চল থেকে এবার পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর দুই জোড়া চলবে চট্টগ্রাম-চাঁদপুর পথে। এক জোড়া চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ পথে। আর ঢাকা থেকে খুলনার পথে এক জোড়া এবং পার্বতীপুরের পথে আরও এক জোড়া ট্রেন চলাচল করবে। শোলাকিয়ায় ঈদের জামাতের জন্য দুই জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।