ট্রেনের দরজা থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলায় নাটোর-বাসুদেবপুর রেলস্টেশনের মধ্যবর্তী বেলতলা এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রেনের দরজা থেকে পড়ে মোহাম্মদ রনি (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সদর উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সাত্তার জানান, রনি তার ইউনিয়নের ভট্টপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে চিলাহাটী থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিল। ওই ট্রেনের যাত্রী মাজদার হোসেন জানান, রনি ট্রেনের দরজায় বসে ছিল। যাত্রীর ভিড়ের চাপে সে দরজা থেকে ছিটকে নিচে পড়ে যায়।