ট্রেনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে লোকাল ও মালবাহী ট্রেন চলাচলের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বোয়ালমারী রেলস্টেশনে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ বোয়ালমারীর সভাপতি গোলাম সরোয়ার মৃধা। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম মোল্লা প্রমুখ। পরে গোলাম সরোয়ার মৃধাকে সভাপতি ও বদিউজ্জামান খানকে সদস্যসচিব করে রেল রক্ষা কমিটি গঠন করা হয়।