ট্রেনের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্টেশন থেকে আন্তনগর ট্রেন চালুর দাবিতে গতকাল মঙ্গলবার উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেল মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, ডোমার একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এই অঞ্চলের অসংখ্য শিক্ষার্থী রাজশাহী, রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। এসব শিক্ষার্থী ডোমার ও চিলাহাটি থেকে সরাসরি ট্রেন না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বাসে যাতায়াত করেন।