ট্রেনের ধাক্কায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-হাজির মোড়ে গতকাল শনিবার ট্রেনের ধাক্কায় রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীর নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিয়ারপুর-শিমুলতলা গ্রামের মোহামঞ্চদ রফিকের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মনিরুজ্জামান জানান, গতকাল বেলা ১১টার দিকে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রোকেয়া বেগম। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ আসা একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।