প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গতকাল রোববার সকালে অজ্ঞাতনামা এক তরুণ (১৯) মারা গেছেন। ভাওয়াল গাজীপুর স্টেশনের দক্ষিণে রেলক্রসিং এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া বলেন, রেললাইন পার হওয়ার সময় গতকাল ট্রেনের সঙ্গে ধাক্কা খান ওই তরুণ। এতে মাথা ফেটে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরনে ছিল ছাই রঙের গেঞ্জি ও একই রঙের ফুলপ্যান্ট। পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।