ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ওসমান গণি মোল্লা (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বুধবার বিকেলে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনে ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরাপুরের লাউজানা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী গুলজার হোসেন জানান, ওসমান গণি মথুরাপুর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। রেললাইন পার হওয়ার সময় ভাটিয়াপাড়া থেকে কালুখালীগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মধুখালী রেলস্টেশনের মাস্টার মোসলেম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।