ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়ায় গতকাল বুধবার ট্রেনের ধাক্কায় আলাউদ্দীন রবিন (১০) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আলাউদ্দীন ওই এলাকার বাসিন্দা রবিউল আলমের একমাত্র ছেলে। রবিউল আলম বলেন, গতকাল সকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে রেললাইনের পাশে খেলছিল আলাউদ্দীন। এরই একপর্যায়ে একটি ট্রেনের ধাক্কায় সে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।