প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কোর্ট স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় জরিনা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। স্টেশন সূত্র জানায়, স্টেশনের কাছে কলোনি এলাকার জরিনা বেগম গতকাল শনিবার সকালে বাড়ির সামনে দিয়ে রেলের সেতু পার হচ্ছিলেন। এ সময় মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি ট্রেন সেতুর কাছে পৌঁছালে ইঞ্জিনের ধাক্কা লেগে তিনি নিচে পড়ে যান। নেত্রকোনা প্রতিনিধি