প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে গতকাল সোমবার সকালে মহিউদ্দিন (২২) নামের এক তরুণ ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে মহিউদ্দিন রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন কলাপাড়া পীরবাড়িসংলগ্ন এলাকায় ওই তরুণকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে পাশের জমিতে পড়ে প্রাণ হারান। মহিউদ্দিন সদর উপজেলার কলাপাড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ