ট্রেনের ধাক্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। রেলওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ফরিদ মার্কেটের সামনে টঙ্গী থেকে ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দেয় ওই কিশোরকে। পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বেলা তিনটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সিরাজুল ইসলাম জানান, ছেলেটির পরনে চেক লুঙ্গি ও শার্ট ছিল।