প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের দৌলতপুর বাজারসংলগ্ন রেলক্রসিংয়ে গতকাল শুক্রবার সকালে ট্রেনের ধাক্কায় রায়হান (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দৌলতপুর সবুজ সংঘ মাঠ এলাকার শাহ আলমের ছেলে। দৌলতপুর বাজারের মোল্লা শপিং কমপ্লেক্সে বোরকা হাউস নামের একটি দোকানের কর্মচারী ছিলেন তিনি। দৌলতপুর থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, রায়হান সকালে বাড়ি থেকে দোকানের উদ্দেশে যাচ্ছিলেন। দৌলতপুর বাজারের রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা রায়হানকে মৃত ঘোষণা করেন।