ট্রেনের ধাক্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর স্টেশনে গতকাল মঙ্গলবার সকালে ট্রেনের ধাক্কায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসের চার আরোহী আহত হয়েছেন। আহত শ্রমিকেরা হলেন আরিফ হোসেন, রফিক মিয়া, সালমা আক্তার ও শামসুন্নাহার। তাঁরা সবাই রাজেন্দ্রপুর এলাকার ডার্ড কম্পোজিট মিলস লিমিটেডের শ্রমিক। শ্রীপুর স্টেশনের মাস্টার শাহজাহান মিয়া বলেন, ইজ্জতপুর বাজারে বাসটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেন ধাক্কা দিলে বাসটি দুমড়েমুচড়ে পাশে ছিটকে পড়ে। আহত আরিফ ও রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর প্রতিনিধি