ট্রেনের ধাক্কায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় শিল্পী আক্তার (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। জয়দেবপুর-রাজশাহী রেলরুটে উপজেলার পূর্বচান্দর এলাকায় গতকাল রোববার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সন্ধ্যায় শিল্পী মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পাড় হচ্ছিলেন। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেন তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শিল্পী ওই এলাকার অ্যাপেক্স স্পিনিং কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলায়।